spot_img
spot_img

আমেরিকা ও ইরান এখনো চুক্তির ধারেকাছেও যায়নি: আরাগচি

আমেরিকা ও ইরান চুক্তি কিংবা সমঝোতা স্মারক সইয়ের দ্বারপ্রান্তে আছে বলে ওয়াশিংটনের পক্ষ থেকে যে বার্তা দেওয়া হয়েছে, তা উড়িয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

ইরানের কয়েকটি সংবাদমাধ্যমেও সম্ভাব্য চুক্তির কিছু ধারা প্রকাশ করা হয়েছে। তবে আরাগচি বলেছেন, আমেরিকা ও ইরান এখনো চুক্তির ধারেকাছেও যায়নি।

সংবাদমাধ্যমের প্রতি সতর্কতা জানিয়ে তিনি বলেন, চুক্তি চূড়ান্ত হওয়ার আগে এ ধরনের বিষয় নিয়ে খবর প্রকাশ না করাই উচিত।

আরাগচি বলেন, ‘জবাবদিহিতা ও স্বচ্ছতা বজায় রাখতে সব বিষয় যথাসময়ে জনসাধারণের সামনে প্রকাশ করা হবে।’

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরাইল ও আমেরিকা ইরানের ওপর যৌথ হামলা চালায়। এরপর গত ৮ এপ্রিল আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়।

তবে যুদ্ধবিরতির পরও গত এক সপ্তাহে তিন দিন দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত হয়। এরপর থেকেই আবারও আমেরিকা ও ইরান চুক্তির দিকে যাচ্ছে বলে আলোচনা শুরু হয়।

কিন্তু ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়েছে, তেহরান এখনো কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছায়নি। চুক্তি নিয়ে গুঞ্জন থাকলেও ইরান আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্ত ঘোষণা করতে রাজি নয়।

সূত্র: সিএনএন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ