spot_img
spot_img

তালেবান গোয়েন্দা প্রধানকে হত্যা করার দাবি আশরাফ গনি সরকারের

তালেবানের গোয়েন্দা প্রধান কারি শাকাসি জালালীকে হত্যা করার দাবি করেছে আফগানিস্তানের মার্কিনপন্থী আশরাফ গনি সরকারের সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এক বিবৃতিতে ওই মন্ত্রণালয় জানিয়েছে, “লগার প্রদেশে আফগান বিশেষ পুলিশ বাহিনীর এক বিশেষ অভিযানে তালেবান গোয়েন্দা প্রধান নিহত হয়েছে।”

এ সময় জালালীর দু’জন সহযোগীকে আটক এবং বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় বলেও দাবি করে মার্কিনপন্থী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

লগার প্রদেশের মুহাম্মাদ আগাহি গ্রামে এ অভিযান চালানো হয় বলে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

সূত্র : পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ