মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আইএসের সিরিয়া শাখার প্রধান মাহের আল–আগাল নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১২ জুলাই) এ হামলার ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের এক বিবৃতিতে জানানো হয়েছে, মাহেরের সহযোগী ও আইএস-এর শীর্ষ আরেক নেতা গুরুতর আহত হয়েছেন। তবে তাদের দাবি সেখানে কোনো বেসামরিক লোক হতাহতের ঘটনা ঘটেনি।
পেন্টাগনের সেন্ট্রাল কমান্ডের এক মুখপাত্র জানিয়েছেন, নিহত ওই আইএস নেতার নাম মাহের আল–আগাল। সিরিয়ার জিন্দাইরিস এলাকার কাছে মোটরসাইকেলে করে যাওয়ার সময় ড্রোন হামলায় নিহত হন।
এদিকে, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মাহেরকে এশিয়ার বিস্তীর্ণ এলাকা নিয়ে পরিচিত লেভানতে অঞ্চলে আইএসের গভর্নর বলে চিহ্নিত করেছে। এর আগে সিরিয়ার উত্তরাঞ্চলের আতমে শহরে অভিযান চালায় যুক্তরাষ্ট্র। ওই অভিযানে আইএসের প্রধান আবু ইব্রাহীম আল–কুরায়শি নিহত হন।
সূত্র: রয়টার্স











