spot_img
spot_img

শ্রীলংকান প্রেসিডেন্টকে আশ্রয় দেওয়ার প্রতিবাদে মালদ্বীপে বিক্ষোভ

জনরোষের মুখে পালিয়ে যাওয়া শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষকে মালদ্বীপ থেকে বের করে দেওয়ার দাবিতে দেশটিতে বিক্ষোভ শুরু হয়েছে।

মালদ্বীপের নাগরিক এবং প্রবাসী শ্রীলংকানরা দেশটির প্রেসিডেন্টের বাসভবনের কাছে বিক্ষোভ করে গোতাবায়াকে বের করে দেওয়ার আহ্বান জানাচ্ছেন।

বুধবার মালদ্বীপের টেলিভিশন চ্যানেলের প্রধানের বরাতে এই খবর দিয়েছে শ্রীলংকান সংবাদমাধ্যম ডেইলি মিরর।

৭৩ বছর বয়সী গোতাবায়া স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে সামরিক বাহিনীর একটি বিমানে করে স্ত্রী এবং দুই নিরাপত্তারক্ষীকে নিয়ে মালদ্বীপের রাজধানী মালেতে পালিয়ে যান। মালদ্বীপ থেকে তিনি কোথায় যেতে চান তা এখনো পরিষ্কার নয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ