spot_img
spot_img

শ্রীলঙ্কার জাতীয় টিভি স্টেশন বিক্ষোভকারীদের দখলে, সম্প্রচার স্থগিত

বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কার রাষ্ট্রীয় দুটি প্রচার মাধ্যমের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। বুধবার (১২ জুলাই) দুপুরে দিকে রাষ্ট্রীয় মালিকানাধীন মিডিয়া প্রতিষ্ঠানের নিরাপত্তা বলয় ভেঙে ভেতরে প্রবেশ করেন বিক্ষোভকারীরা। তারা টিভি স্টেশনের দখল নেওয়ার পরেই সম্প্রচার স্থগিত করা হয়। এর আগে প্রতিবাদকারীদের তাদের কথা দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ দেয়। প্রায় ১৫ মিনিট সময় দেওয়া হয়েছিল প্রতিবাদীদের।

এদিকে আজ শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলে কার্ফু জারি করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংহে। এরপরও অবশ্য শান্ত করা যায়নি বিক্ষোভকারীদের। কার্ফু জারির পরও বিক্ষোভ জারি থাকে।

প্রধানমন্ত্রীর অফিসের সামনে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সেখানে নিরাপত্তাবাহিনী কাঁদানে গ্যাসের শেল ফাটায়। তবে তাদের ছত্রভঙ্গ করা যায়নি। এদিকে রনিল বিক্রমসিংহে বর্তমানে নিরাপদে থাকলেও তার বর্তমান অবস্থানের বিষয়ে কিছু জানা যায়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ