spot_img
spot_img

শেখ হাসিনার সাথে উজরা জেয়ার বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টায় গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১১ জুলাই) উজরা জেয়া ঢাকায় আসেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আগামী শুক্রবার পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ