spot_img
spot_img

আবার কোনোরকম সন্ত্রাসী কার্যক্রম করলে জামায়াতের শেকড় উপড়ে ফেলা হবে : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, জামায়াত যদি আবার কোনো অরাজকতা সৃষ্টি করে, জ্বালাও-পোড়াও করে তাহলে ১৯৭১ সালের মতো যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করা হয়েছিল ঠিক সেভাবেই তাদেরকে পরাজিত করা হবে। আবার কোনোরকম সন্ত্রাসী কার্যক্রম করলে স্বাধীনতাবিরোধী জামায়াতের শেকড় উপড়ে ফেলা হবে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোলের কেন্দুলে একটি আমবাগান পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত ক্ষমতায় থেকে বিএনপি নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে। এখন যতই সমাবেশ করুক না কেন, তারা এই কবর থেকে উঠতে পারবে না।

আব্দুর রাজ্জাক বলেন, ২০০৮ সালে দেশের সবচেয়ে স্বচ্ছ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। সেটাও বিএনপি মানেনি। সেদিন থেকেই তারা আন্দোলন শুরু করেছে। ২০১৪ সালে বাড়িতে আগুন দিয়েছে, ২০১৫ সালে ৩০০ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। পাকবাহিনীর চেয়েও বর্বর, নির্মম ও নিষ্ঠুর বিএনপির সন্ত্রাসী কার্যক্রম। এখন তারা ক্ষেত্র প্রস্তুত করেছে নিরপেক্ষ নির্বাচনের। বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হবে, তবে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। আন্দোলন করে কেউ কোনোদিন সফল হয়নি যদি জনগণ পাশে না থাকে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ