spot_img

আওয়ামী লীগের ওয়ার্ডের নেতারাও এখন কোটিপতি : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের ওয়ার্ডের নেতারাও এখন কোটিপতি। লুটপাট করে যারা বিদেশে টাকা পাচার করছেন, তারা সরকারের বংশধর।

শনিবার (১৩ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে আরাফাত রহমান কোকোর ৫৩তম জন্মদিন উপলক্ষে জিয়া মঞ্চ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন দেশবাসীর কাছে কৌতুক অভিনেতায় পরিণত হয়েছেন উল্লেখ করে বিএনপির সিনিয়র এ যুগ্ম মহাসচিব বলেন, ‘মোমেন সাহেব, আপনি তো বাজারে যান না। রিকশাওয়ালা, গরিব মানুষের কথাও শোনেন না। একটা ডিমের দাম এখন সাড়ে ১২ টাকা, এক হালি ডিম ৫০ টাকা। এক কেজি ইলিশ কিনতে দুই হাজার টাকা লাগে। সবজির বাজারে আগুন, মানুষ চাল-ডাল-সবজি কিনতে পারছেন না। অভাবের তাড়নায় সন্তান বিক্রি করছেন। জনগণ আপনাদের সৃষ্ট আগুনে জ্বলে-পুড়ে মরছে।

তিনি বলেন, মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্তরা এখন হাহাকার করছে। দেশে এখন দুর্ভিক্ষের ছায়া বিস্তারলাভ করেছে। আপনারা বেহেশতের কথা বলে অহংকার করেন, জনগণের টাকা হরিলুট করে বেহেশতে থাকতে পারেন। কিন্তু জনগণ আপনাদের দুঃশাসনে নরকে আছে। মোমেন সাহেবের বক্তব্য দেশের ক্ষুধার্ত জনগণের সঙ্গে চরম রসিকতা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ