spot_img

করোনায় আক্রান্ত হয়ে সস্ত্রীক হাসপাতালে ভর্তি রাশেদ খান মেনন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও তার স্ত্রী লুৎফুন্নেছা খান বিউটি। তারা করোনাভাইরাসে আক্রান্ত।

শনিবার (১৩ আগস্ট) বিকেলে এই তথ্য জানান পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান।

তিনি জানান, গত ১২ আগস্ট (শুক্রবার) রাশেদ খান মেননের করোনা শনাক্ত হয়। ওইদিন দুপুরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। আজ বিকেলে তার স্ত্রীর করোনা শনাক্ত হলে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়। তারা হাসপাতালের অধ্যক্ষ ডা. টিটো মিয়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ