spot_img
spot_img

আজ দুই মার্কিন কংগ্রেসম্যানের সাথে রাজনৈতিক দলের বৈঠক

বাংলাদেশ সফররত দুই মার্কিন কংগ্রেসম্যান আজ রোববার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন। বিকেল ৪টার দিকে ঢাকায়ে আমেরিকার রাষ্ট্রদূত পিটার ডি হাসের গুলশানের বাসায় রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে চা-চক্রে বসবেন তারা।

আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাথে বৈঠক করার কথা রয়েছে। তবে জামায়াতের সাথে বৈঠকের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

এর আগে বেলা সাড়ে ১১টায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মধ্যাহ্নভোজ ও বৈঠক করবেন দুই কংগ্রেসম্যান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ