spot_img

অতিরিক্ত তিন অ্যাটর্নি জেনারেল নিয়োগ

সুপ্রিম কোর্টের তিন আইনজীবীকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তারা হলেন- অ্যাডভোকেট আব্দুল জব্বার ভুঁইয়া, অ্যাডভোকেট মোহাম্মদ আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনীক আর হক।

মঙ্গলবার (১৩ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনু বিভাগ।

এর আগে, ১০ আগস্ট রাতে দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

এরপর ১২ আগস্ট রাতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চারজন বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। তারা হলেন- বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হক। এই চারজনকে নিয়োগের মধ্যে দিয়ে আপিল বিভাগে এখন বিচারপতির সংখ্যা দাঁড়ালো ৬ জনে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ