spot_img

আকাশসীমা লঙ্ঘন করলে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আফগানিস্তান

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের আকাশসীমায় অবৈধভাবে কোনও দেশের প্রবেশের অধিকার নেই বলে জানিয়েছেন দেশটির সরকারের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ।

তিনি বলেন, আফগানিস্তানের আকাশসীমায় পাকিস্তানের যুদ্ধবিমানের টহল দেওয়ার বিষয়টি এখনও নিশ্চিত করা যায়নি। তবে যদি তদন্তে বিষয়টি প্রমাণিত হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি আফগানিস্তানের কুনার ও নানগারহার প্রদেশের উপর দিয়ে পাকিস্তানের যুদ্ধবিমান উড়ে যেতে দেখেছে স্থানীয়রা। পরে তারা এ বিষয়টি প্রশাসনকে অবগত করে। যার পরিপ্রেক্ষিতেই এমন হুঁশিয়ারি দেন আফগান সরকারের মুখপাত্র।

তিনি বলেন, যদি কোনও দেশ আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

সূত্র: তোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ