ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের পক্ষে কাজ করায় সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়াকে ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় বহিষ্কার করা হয়েছে।
রোববার (১১ আগস্ট) গাজ্জায় আল-আরাবিয়ার একটি দল সংবাদ সংগ্রহ করতে গেলে তাদেরকে সেখান থেকে বহিষ্কার করে দেয় স্থানীয়রা।
ফিলিস্তিনের সংবাদমাধ্যম আল-আ’লান চ্যানেল জানিয়েছে, গাজ্জার সংবাদ প্রচারের অধিকার নেই আল-আরাবিয়ার। কারণ, তারা গাজ্জায় সংগঠিত গণহত্যার বিষয়ে ইসরাইলি শাসকদের পক্ষ নেয় ও মিথ্যা সংবাদ প্রচার করে। এর সর্বশেষ উদাহরণ হল, আল-তাবিন স্কুলে সংগঠিত ইসরাইলি অপরাধ সম্পর্কে মিথ্যাচার করা।
প্রসঙ্গত, অনেক দিন যাবত ইসরাইলের পক্ষপাতিত্ব করছে আল-আরাবিয়া। এমনকি তারা ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রচার করে থাকে। এজন্য সাম্প্রতিক মাসগুলোতে আল-আরাবিয়ার প্রতি আরব ও ফিলিস্তিনিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
সূত্র: আফগান ভয়েস এজেন্সি











