spot_img

এবার গঙ্গা বিমুখ ঝাঁকে ঝাঁকে ইলিশ ফিরছে বাংলাদেশে

ভারতের হতাশার পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে ইলিশ। গঙ্গা কিংবা এর শাখাপ্রশাখার মোহনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ইলিশ। সমুদ্র উজিয়ে গঙ্গা-মোহনার কাছাকাছি এসেই ঠিকানা বদলে তারা পাড়ি দিচ্ছে বাংলাদেশের পদ্মা নদীতে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) আনন্দবাজারের এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ বা মিয়ানমারের ইরাবতী নদীতে ইলিশের আনাগোনা নতুন নয়। তবে গঙ্গাবিমুখ ইলিশের ঝাঁকে খুলনা, পটুয়াখালী কিংবা মিয়ানমারের সিতুয়ে মোহনায় এখন ‘জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে।

বাংলাদেশের মৎস্য অধিদফতরের পরিসংখ্যানের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত দু’বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি ইলিশ ধরা পড়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ