spot_img
spot_imgspot_img

বিগত সময়ে পুলিশকে দলদাসে পরিণত করা হয়েছিল: আইনমন্ত্রী

বিগত সময়ে পুলিশ বাহিনীকে দলদাসে পরিণত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, চব্বিশের আগস্টের পর পুলিশ এখন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রতিশোধপরায়ণ নয়। পাশাপাশি, এ বিষয়ে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বরেন, বিগত সময়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলার বাদী হতো পুলিশ। ৫ আগস্টের পর থেকে পুলিশ বাদী হয়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলা আর করছে না। আগের মতো মিথ্যা গায়েবি মামলার সুযোগও নেই বলে জানান আইনমন্ত্রী

spot_img
spot_img
spot_img

সর্বশেষ