spot_img
spot_imgspot_img

বিশ্বের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় আফগান সরকার : মাওলানা মুজাহিদ

আঞ্চলিক ও বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। দেশটির পররাষ্ট্রনীতিতে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও আঞ্চলিক সংযোগ বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ।

রোববার (১৩ সেপ্টেম্বর) আরিয়ানা নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, গত পাঁচ বছরে আঞ্চলিক ও বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক আস্থার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলেছে ইমারাতে ইসলামিয়া। বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের আফগানিস্তান সফর এবং কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণকে তিনি এর উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, আফগানিস্তানের অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক সংযোগ জোরদারে প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর কার্যকর সহযোগিতা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গেও সম্পর্ক আরও সুসংহত করতে চায় কাবুল।

মুজাহিদ আরও জানিয়েছেন, মুসলিম, আরব ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে আফগানিস্তানের ভালো সম্পর্ক রয়েছে। পশ্চিমা দেশগুলোর সঙ্গেও সম্পর্ক স্থাপনে কোনো বাধা নেই বলে উল্লেখ করে তিনি ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান।

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে বিভিন্ন দেশে দেশটির ৪০টি কূটনৈতিক মিশন সক্রিয় রয়েছে। একই সঙ্গে ২০টির বেশি দেশের প্রতিনিধি কাবুলে রয়েছেন।

সূত্র : আরিয়ানা নিউজ ও টোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ