spot_img
spot_imgspot_img

২১ সেপ্টেম্বর আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর আমেরিকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেন, এই সফরে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

সফরকালে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে কি না, এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর সেখানে যাওয়ার প্রাথমিক উদ্দেশ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া।

তিনি বলেন, প্রধানমন্ত্রী কখন যাবেন এবং সফরে কাদের সঙ্গে দেখা বা বৈঠক করবেন, সেসব বিষয় যথাসময়ে জানানো হবে। এ নিয়ে কোনো কিছু গোপন রাখা হবে না।

ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়ে বাংলাদেশের আগ্রহ রয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, দিল্লির সঙ্গে নতুন ও কার্যকর সম্পর্ক গড়ে তুলতে চায় ঢাকা।

সীমান্তে হত্যার বিষয়ে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে বেসামরিক মানুষের হত্যা ও তাদের নিরাপত্তার বিষয়টি কূটনৈতিক চ্যানেলে আলোচনা হচ্ছে।

এ ছাড়া পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে ব্রিটেনসহ কয়েকটি দেশের সঙ্গে সরকার কাজ করছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ