spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪১

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বুধবার (১২ অক্টোবর) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে এক হাজার ৭৮৭ পিস ইয়াবা, ৪৬ কেজি ১৫০ গ্রাম গাঁজা ও ১৫০ গ্রাম ৯০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ