spot_img

আপাতত ট্রেনের ভাড়া বাড়ানোর কোনো পরিকল্পনা নেই : রেলমন্ত্রী

আপাতত ট্রেনের ভাড়া বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

তিনি বলেন, এখন পর্যন্ত ট্রেনের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত আমরা নিইনি। এমন যদি হতো তেলের দাম বাড়ার কারণে আমরা ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছি, তাহলে হয়তো ভাড়া বাড়ানোর বিষয়টা চিন্তা করতাম।

শনিবার কমলাপুর রেল স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী।

রেলমন্ত্রী বলেন, আপনারা জানেন জনগণ বা সরকারের ভর্তুকির মাধ্যমেই ট্রেন চলছে। রেলওয়েকে অনেক ভর্তুকি দিতে হয়। ১০ টাকার জায়গায় হয়ত এখন ১২ টাকা ভর্তুকি দেওয়া লাগবে। যে কারণে আমাদের দিক থেকে ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নিইনি।

অনুষ্ঠান শেষে ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর ট্রেনটির যাত্রা শুরুর আগে গার্ড ব্রেকে ফ্ল্যাগ নাড়িয়ে সিগনাল দেন মন্ত্রী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ