spot_img
spot_img

আমেরিকার আগ্রাসনের জবাব হবে যন্ত্রণাদায়ক: আইআরজিসি

ইরানের বিরুদ্ধে আমেরিকা যেকোনো ধরনের আগ্রাসন চালালে তার জবাবে ‘ধ্বংসাত্মক ও যন্ত্রণাদায়ক হামলা’ চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান আহমদ ওয়াহিদি।

শুক্রবার (১৩ নভেম্বর) ইরানি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে। আইআরজিসির প্রধান কমান্ডার ওয়াহিদি বলেন, ‘শত্রুর উচিত তাদের বারবার পরাজয় থেকে শিক্ষা নেওয়া। অন্যথায় তাদের আরও বড় শিক্ষা পেতে হবে।’

বাহরাইনে আমেরিকার একটি আগাম সতর্কতামূলক রাডার স্থাপনা লক্ষ্য করে আইআরজিসির হামলার দাবি সামনে আসার পর ওয়াহিদির এ হুঁশিয়ারি এল। ইরানের দাবি, দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক এলাকায় একটি টেলিযোগাযোগ টাওয়ারে আমেরিকার বিমান হামলার জবাবে বাহরাইনে রাডার স্থাপনাটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, তাদের মহাকাশ বাহিনী বাহরাইনে অবস্থিত আমেরিকার রাডার স্থাপনাটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে রাডারটি ধ্বংসের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। আমেরিকা ও বাহরাইনও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

সূত্র: আল জাজিরা, রয়টার্স।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ