spot_img
spot_img

তুরস্ক-কাতারের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

তুরস্ক ও কাতারের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন মাত্রা দেবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে নতুন করে যুদ্ধ শুরু হওয়া ঠেকাতে এবং সংলাপের ক্ষেত্র তৈরি ও শান্তি প্রতিষ্ঠায় দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে জানান তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) ইস্তাম্বুলের দোলমাবাহচে প্রেসিডেন্ট কার্যালয়ে কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করেন এরদোগান। তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানানো হয়, বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

এরদোগান বলেন, উপসাগরীয় অঞ্চলে নতুন করে যুদ্ধ শুরু হওয়া ঠেকাতে তুরস্ক ও কাতার একসঙ্গে কাজ করবে। পাশাপাশি সংলাপের ক্ষেত্র তৈরি ও শান্তি প্রতিষ্ঠায়ও দুই দেশ ভূমিকা রাখবে। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট পক্ষগুলোকে কূটনীতির পথে এগিয়ে আসতে রাজি করানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, গত বছর কার্যকর হওয়া বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি দুই দেশকে পারস্পরিক বাণিজ্যের নির্ধারিত লক্ষ্যমাত্রার আরও কাছাকাছি নিয়ে এসেছে।

এরদোগান জানান, কাতারের সঙ্গে জ্বালানি অংশীদারত্ব আরও উন্নত ও বহুমুখী করতে তুরস্ক কাজ করছে। পাশাপাশি প্রতিরক্ষা শিল্পে দুই দেশের সহযোগিতাও অব্যাহতভাবে বাড়বে।

সূত্র : আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ