spot_img

আজ বিএনপির বিক্ষোভ ও গণমিছিল কর্মসূচি

আজ ঢাকা মহানগরসহ প্রতিটি মহানগরে বিক্ষোভ ও গণমিছিল কর্মসূচি পালন করবে বিএনপি।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ কারাবন্দি নেতাদের মুক্তি, দলীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে এবং গুলিতে নিহত নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে এই কর্মসূচি পালন করবে দলটি।

গত শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে আয়োজিত গণসমাবেশে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ