spot_img

মধ্যরাতে ইশরাকের বাসায় পুলিশের অভিযান

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গোপীবাগের বাসায় অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ। ওই সময় ইশরাক কিংবা তার পরিবারের কোনো সদস্য বাসায় ছিলেন না।

সোমবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১টা থেকে রাত ২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

ইশরাকদের পারিবারিক গাড়িচালক হাজী আব্দুর রশিদ বলেন, অভিযান শেষে চলে যাওয়ার সময় তারা বাসার কেয়ারটেকার মহসিন মিয়াকে নিয়ে গেছে। এছাড়া তারা বাসার সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে গেছে এবং বাসার গেইট ভাঙচুর করেছে।

তিনি আরো বলেন, পুলিশ চারটি গাড়িতে করে এসে এ অভিযানে অংশ নেয়। তারা চলে যাওয়ার সময় পরিচয় জানতে চাইলে নিজেদের ডিবি পুলিশ বলে জানায়।

বিএনপির প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, খবর পেয়েছি সোমবার দিবাগত রাত দেড়টার দিকে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাকের গোপীবাগের বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি করতে প্রবেশ করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ