আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতায় আছেন বলে মানুষ ভয়ে কিছু বলে না। সাধারণের চোখে দেখলে সব দেখতে পাবেন। দয়া করে দলের নামে কেউ অপকর্ম করবেন না। আওয়ামী লীগের পরিচয় না থাকলে আমি কে? পদ না থাকলে কেউ কিছুই না। কাজেই দলের বদনাম হয় এমন কাজ কেউ করবেন না।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, খেলা হবে। আজ সেমিফাইনালে গোল দিয়ে ফাইনালেও জয় লাভ হবে। আর্জেন্টিনা যেভাবে গোল দেবে আমরাও বিএনপিকে একইভাবে গোল দেব।
তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনের মাস্টারমাইন্ড ছিল জিয়াউর রহমান। তিনি কি বাঁচতে পেরেছেন? তাকেও একইভাবে মরতে হয়েছে। বঙ্গবন্ধুকে না মারলে হয়তো জিয়াউর রহমানকে ওভাবে মরতে হতো না।










