spot_img

বিএনপি ১০ লাখের কথা বলে বড়জোর ৫০ হাজার মানুষের সমাবেশ করেছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ১০ ডিসেম্বর তারা (বিএনপি) প্রচণ্ডভাবে ফ্লপ করেছে। (১০ ডিসেম্বর) যে হাঁকডাক দিয়ে তারা সমাবেশের ডাক দিয়েছিল, সেটার তুলনায় কিছুই করতে পারেনি। ১০ লাখ মানুষের সমাবেশ করবে বলে বড়জোর ৫০ হাজারের মানুষের একটা সমাবেশ করেছে। তাও একটি গরুর হাটের ময়দানে। সে কারণে তারা মুখরক্ষার জন্য নানা ধরনের অভিযোগ অনুযোগ উপস্থাপনের চেষ্টা করছে।

আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে বঙ্গবন্ধুর তিন প্রজন্মের রাজনীতি শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের স্কাল্পচারের আয়না ভাঙা দেখিয়ে বলছে যেভাবে তছনছ করে, তো জিয়াউর রহমানের স্কাল্পচারের যে ফাউন্ডেশন সেটার পেছনে কোনো কিছু লুকিয়ে রেখেছে কি না সেটা দেখতে হলে তো আয়না ভাঙতেই হবে। এ ছাড়া তো কোনো উপায় নেই। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তদন্তের স্বার্থে সেখানে তল্লাশি চালিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ