শনিবার | ৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

এভারকেয়ারে খালেদা জিয়া ও হাদির খোঁজ নিলেন মির্জা ফখরুল

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গুলিবিদ্ধ হাদিকে দেখতে যান তিনি। এর আগে একই হাসপাতালে (এভারকেয়ার) বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন মির্জা ফখরুল।

এদিন রাতেই এসব তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সূত্র : বাসস

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ