মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

অস্ত্র মামলায় দুই দফায় জামিন পান হাদির উপর হামলাকারী ফয়সাল

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদীকে গুলি করা সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ অস্ত্র মামলায় দুই দফায় জামিন পেয়েছেন। দ্বিতীয় দফায় চলতি বছরের ১২ আগস্ট জামিন পান তিনি। দ্য ডিসেন্টের অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য।

শনিবার (১৩ ডিসেম্বর) দ্য ডিসেন্ট ফেসবুক পেজে ফয়সালের জামিন সংক্রান্ত দুটি ডকুমেন্ট যুক্ত করে এ তথ্য তুলে ধরা হয়।

এর আগে, ২০২৪ সালের ৮ নভেম্বর ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেফতার হলে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়।

ফয়সাল করিমের জামিনের জন্য অ্যাডভোকেট কায়সার কামাল এবং অ্যাডভোকেট মাহফুজুর রহমান আবেদন করলে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি হাইকার্টের বিচারপতি মোহাম্মদ আলী এবং বিচারপতি এসকে তাহসিন আলী ৬ মাসের জামিনের আদেশ দেন।

দ্য ডিসেন্টের দাবি, চলতি বছরের ১২ আগস্ট জামিনের সময়সীমা বৃদ্ধির জন্য পুনরায় আবেদন করলে নতুন করে এক বছরের জামিন মঞ্জুর করে বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমনের বেঞ্চ।

আদালতের নথিতে দেখা যাচ্ছে, ১৬ ফেব্রুয়ারি জামিন আদেশ হওয়ার পর পরবর্তী নানান প্রক্রিয়া শেষে দ্রুততার সাথে ১৯ ফেব্রুয়ারি সেটি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। হাইকার্টের দুটি আদেশের কপি সুপ্রীম কোর্টের ওয়েবসাইটে পাওয়া গেছে।

এর আগে অনুসন্ধান প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, শরিফ ওসমান হাদিকে গুলি করা সন্দেহভাজন ব্যক্তি ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন। গত ৯ ডিসেম্বর কালচারাল সেন্টারে গিয়ে হাদির পাশে বসে আলোচনাও শুনছিলেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ