ফেনীর সোনাগাজীতে ডোবার পাশ থেকে হাফেজ মুহাম্মাদ শাহরাজ (২২) নামে এক পাঞ্জেগানা মসজিদের ইমামের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ জানুয়ারী) ভোরে উপজেলার বগাদানায় সকাল সাড়ে ৫টার দিকে ফজর নামাজের জন্য মসজিদে যাওয়ার সময় মুসল্লিরা আউড়াল খিলে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
হাফেজ শাহরাজ নোয়াখালীর হাতিয়া উপজেলার খিরুদিয়ার সেলিম উদ্দিনের ছেলে। তিনি আওড়ারখীল পাঞ্জেগানা মসজিদে ইমামতি করতেন এবং বাগীশপুর কাঞ্জুল উলুম নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম জানান, লাশের পাশে টিউবওয়েলের উপর জুতা, বালতি, গামছা এবং পাশের রশিতে লুঙ্গি ও মাটিতে জগ পাওয়া যায়।











