spot_img

লাকসামে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক থেকে বিদেশী মদসহ নম্বরবিহীন একটি সিএনজি অটোরিকশা জব্দ করেছে লাকসাম থানা পুলিশ।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় সড়কের লাকসাম বাইপাস এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়।

জানা যায়, আজ সকাল ৯টায় লাকসাম বাইপাস এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভূইয়ার নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) আবু নাছের ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৬ কার্টুন মদ উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক গা-ঢাকা দেয়।

উদ্ধারকৃত ভারতীয় এসব মাদকের মধ্যে রয়েছে, ৯ বোতল অফিসার চয়েজ প্রেস্টিজ হুইস্কি (৭৫০ এমএল), ৩৭ বোতল অফিসার চয়েজ প্রেস্টিজ হুইস্কি (১৮০ এমএল), ২১ বোতল হোয়াইট মিসহিফ আল্ট্রা পিওর ভডকা (৩৭৫ এমএল)। উদ্ধারকৃত মদের বাজার মূল্য ৮৬ হাজার ৫শ’ টাকা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ