ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে পরকীয়ার অপরাধে এক নারীকে প্রকাশ্যে ১০০ বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) এ শাস্তি কার্যকর করা হয়।
জানা যায়, ২০১৮ সালে একটি পাম বাগান থেকে পর পুরুষের সাথে আপত্তিকর অবস্থায় ওই নারীকে গ্রেফতার করা হয়। এরপর আচেহ প্রদেশের আদালতে হাজির করা হয়। সেখানে জবানবন্দিতে ওই নারী বিয়ে বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি তদন্তকারীদের কাছে স্বীকার করেছেন।
তবে ওই পুরুষকে দোষী সাব্যস্ত করা কঠিন ছিল কারণ তিনি নিজের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেন। তাই পুরুষ অপরাধীকে ১৫ বেত্রাঘাত করা হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের প্রসিকিউটর বলেন, স্ত্রী না হওয়ায় অন্য নারীর প্রতি প্রীতি দেখানোয় ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়েছে।











