spot_img

লঞ্চে অগ্নিদগ্ধদের ছাত্র জমিয়তের অনুদান

অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের অর্থ সহায়তা প্রদান করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

শুক্রবার (১৪ জানুয়ারি) বেলা ৩টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সা’আদ বিন জাকিরের নেতৃত্বে ছাত্র জমিয়তের একটি প্রতিনিধি দল অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।

এসময় প্রতিনিধি দল অগ্নিদগ্ধদের চিকিৎসা বাবদ নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

প্রতিনিধি দলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্র জমিয়তের সভাপতি আব্দুর রহমান সাব্বিত,সাধারণ সম্পাদক আবু নাসের, বরিশাল মহানগর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নাহিদ, জামালপুর জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাহদী হাসান, ঢাকা মহানগর উত্তরের প্রচার সম্পাদক তোফায়েল আহমেদ প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ