spot_img
spot_img

প্রতি গোলাপের দাম ১০০ টাকা

গোলাপ ছাড়া ভালোবাসা প্রকাশের কথা চিন্তায় করা যায় না। তাইতো বসন্ত আর ভালোবাসা দিবস ঘিরে সাভারে একটি গোলাপ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকা ঘুরে এই চিত্র দেখা যায়।

‘বিশ্ব ভালোবাসা দিবস’ উপলক্ষে পাড়া-মহল্লা কিংবা মহাসড়কের পাশে ফুলের পসরা সাজিয়ে বসেছেন ফুল ব্যবসায়ীরা। ফুলের দাম বেশি হওয়ায় ক্রেতার চাপ নেই। তবে বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে ক্রেতাসমাগম বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে সাভারের বাড়ইপাড়া এলাকায় ফুল নিয়ে বসেছেন মাহবুব নামে মৌসুমি ফুল ব্যবসায়ী। তিনি বলেন, আমি ঈদ, ‘ভালোবাসা দিবস’সহ বিশেষ দিনগুলোতে ফুল কিনে বিক্রি করি। আগে প্রতি পিস গোলাপ কিনতাম ৩ থেকে ৫ টাকার মধ্যে। এবার সেই গোলাপ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকায় কিনে এনেছি। বিক্রি করছি ৮০ থেকে ১০০ টাকায়। গোলাপের দাম বেশি হওয়ায় এবার তেমন ক্রেতাও নেই। দিন শেষে ফুল যদি থেকে যায় তাহলে লোকসানে বিক্রি করতে হবে।

সাভারের ফুল বিক্রেতা আলম বলেন, আমাদের সাভারেই প্রচুর গোলাপ চাষ হয়। কিন্তু এবার গোলাপের বাগানে ফুল নেই। রোগে পচন ধরে ফুল নষ্ট হয়েছে। ফুলের তেমন আমদানিও নেই। বাগানেই পাইকাররা ফুল কিনছেন ৩০ থেকে ৪০ টাকায়। আমাদের গোলাপ কিনতে হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। বিক্রি তো ১০০ টাকার নিচে করলে লোকসান হবে। কারণ সব ফুল তো বিক্রি হবে না। অবিক্রিত ফুল নষ্ট হয়ে যাবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ