spot_img

‘যেখানে নির্বাচন হয় না কিন্তু নামে গণতন্ত্র থাকে, সেটাকে বলে হাইব্রিড গণতন্ত্র’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশ বিশ্বের গণতান্ত্রিক দেশের সম্মেলনে দাওয়াত পায় না। বিশ্ব স্বীকার করে না যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। ইকোনমিক ইন্টেলিজেন্সের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ হাইব্রিড গণতন্ত্রের দেশ। যেখানে বিরোধীদলকে আন্দোলনে বাধা দেওয়া হয়, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়, যেখানে স্বাধীনভাবে নির্বাচন হয় না কিন্তু নামে গণতন্ত্র থাকে, সেটাকে বলে হাইব্রিড গণতন্ত্র।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) গণতন্ত্র পুনরুদ্ধারে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, বর্তমানে দেশের যে অবস্থা, এই অবস্থায় ছাত্রদের কাছে আমাদের প্রত্যাশা বেশি। তাদের সামনের কাতারে থাকতে হবে। আমরাও তাদের সঙ্গে আছি। একুশের ভাষা আন্দোলন, স্বায়ত্তশাসনের আন্দোলন, স্বাধীনতার সংগ্রাম বা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইটা শুরু করে ছাত্ররা। সেটা বেগবান হয় যখন তাদের সঙ্গে যুক্ত হয় শ্রমিক, যুব সংগঠন ও জনগণ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ