spot_img

খাদ্যশস্য সংরক্ষণে বাড়ি বাড়ি সাইলো বিতরণ করা হচ্ছে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, খাদ্যশস্য সংরক্ষণে বাড়ি বাড়ি সাইলো বিতরণ করা হচ্ছে। সাইলোতে বন্যার সময় খাদ্যশস্য সংরক্ষণ করা যাবে। কোনো বাতাস প্রবেশ করবে না এতে। এমনকি মাটির নিচেও পুতে রাখা যাবে। এটা অনেক শক্ত, বুয়েট থেকে পরীক্ষা করা। এ পর্যন্ত প্রায় পাঁচ লাখ সাইলো বিতরণ করা হয়েছে।

সোমবার (১৪ মার্চ) বেলা ১১টায় নওগাঁর রানীনগরে কৃষকদের মাঝে সাইলো বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, খালেদা জিয়াকে বাড়িতে রেখে ভালো চিকিৎসা দেওয়া হয়েছে। তারপরও একটি গোষ্ঠী অভিযোগ করছেন তাকে চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না। মানবতা কোথায় ছিল যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। তখন জিয়াউর রহমান ছিলেন। যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে তিনি তাদের প্রতিষ্ঠিত করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ