spot_img

২১ মার্চ প্রধানমন্ত্রী শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দিবেন: নসরুল হামিদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ মার্চ শতভাগ বিদ্যুতায়নের আনুষ্ঠানিক ঘোষণা দিবেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ সোমবার (১৪ মার্চ) বিদ্যুৎ ভবনে এফইআরবি ও এনডব্লিউপিজিসিএলের যৌথ উদ্যোগে শতভাগ বিদ্যুতায়ন ও পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

নসরুল হামিদ বলেন, আগামী ২১ মার্চ শতভাগ বিদ্যুতায়নের আনুষ্ঠানিক ঘোষণা দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিনে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কয়লাভিত্তিক পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করবেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ