প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল, এ দেশের মানুষ উন্নত-সমৃদ্ধ জীবন পাবে, সুখে-শান্তিতে বাস করবে। কিন্তু আরাধ্য কাজ শেষ করার আগেই তিনি ঘাতকদের হাতে সপরিবারে নিহত হন। তাঁর সেই অসমাপ্ত কাজ শেষ করাই আমার লক্ষ্য। কোনও কিছুর বিনিময়েরও আমি আশা করি না।
সোমাবর (১৪ মার্চ) গণভবনে এক মতবিনিময়ে ভার্সুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালে সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণের পর তাঁর সরকার পরিকল্পিতভাবে বিভিন্ন খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ধারাবাহিকভাবে সরকার পরিচালনার ফলেই আজকের এই অর্জন।
এ দিন প্রধানমন্ত্রী এমইটি প্রেসের মাধ্যমে প্রকাশিত ‘ইনোভেশনস (টেকনোলজি, গভার্নেন্স ও গ্লোবালাইজেশন)’ শীর্ষক জার্নালের ভলিউম-১২, ইস্যু ১/২ গ্রহণের পর এর সম্পাদকদ্বয় ফিলিপ অয়ার্সওয়াল্ড ও ইকবাল জেড কাদিরের সঙ্গে মতবিনিময় করছিলেন।
ইনোভেশনস-এর সম্পাদকবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনায় অংশগ্রহণ এবং দেশে জলবায়ু মোকাবিলায় তার সুদীর্ঘ অভিজ্ঞতা ও কার্যক্রম তুলে ধরে একটি নিবন্ধ লেখার অনুরোধ জানান। প্রধানমন্ত্রী তাঁদের অনুরোধ বিবেচনার আশ্বাস দেন।










