spot_img
spot_img

তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে ৬৬৬০ বিদেশি নিহত

তুরস্কের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৮ হাজার ৪৪৮ হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লি। এদের মধ্যে বিদেশির সংখ্যা ৬ হাজার ৬৬০ জন। যার বেশির ভাগই সিরিয়ান উদ্বাস্তু।

গতকাল সোমবার (১৩ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ভূমিকম্পে নিহত বিদেশির সংখ্যা ৬,৬৬০ জন। এদের মধ্যে বেশির ভাগই আমাদের সিরিয়ান ভাই। ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরো বলেন, ২১ হাজার কন্টেইনার ইতিমধ্যেই স্থাপন করা হয়েছে এবং মোট ৮৫ হাজার মানুষ সেখানে বসবাস করছেন। ভূমিকম্প-বিধ্বস্ত অঞ্চলে ১ লাখ ১৫ হাজার ৫৮৫টি কন্টেইনার স্থাপনের পরিকল্পনা রয়েছে তাদের।

গত ৬ ফেব্রুয়ারী ৭.৭ এবং ৭.৬ মাত্রার ভূমিকম্প ১১টি প্রদেশে আঘাত হেনেছিল। এতে তুরস্কে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ এবং পাশাপাশি উত্তর সিরিয়াতেও বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: আনাদুলু

spot_img
spot_img
spot_img

সর্বশেষ