spot_img
spot_img

আফগানিস্তানে তীব্র তুষারপাত; অর্ধশতাধিক প্রাণহানি

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে গত তিন সপ্তাহে প্রবল বৃষ্টি ও তুষারে অন্তত ৬০ জন প্রাণ হারিয়েছে।

বুধবার (১৩ মার্চ) দেশটির দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র জানান সায়েক এক ভিডিও বার্তায় বলছেন, গত ২০ ফেব্রুয়ারি থেকে অস্বাভাবিক বরফ ও বৃষ্টির কারণে ৬০ জন নিহত হয়েছে। এতে আরও ২৩ জন আহত হয়েছে।

তিনি আরও বলেছেন, প্রায় এক হাজার ৬৪৫টি বাড়িঘর হয় আংশিক না হয় পুরোই ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া প্রায় এক লাখ ৭৮ হাজার গবাদি পশু মারা গেছে।

এদিকে, গত অক্টোবরের ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে নতুন করে বিপর্যয় দেখা দিয়েছে। সোমবার সন্ধ্যা থেকে সেখানে প্রবল বৃষ্টির কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ