spot_img
spot_img

প্রতিবেশী দেশগুলোতে হামলা না করতে ইরানের প্রতি হামাসের আহ্বান

প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

শনিবার (১৪ মার্চ) এক বিবৃতিতে এ আহ্বান জানায় সংগঠনটি।

বিবৃতি হামাস বলেছে, আন্তর্জাতিক রীতি ও আইন অনুযায়ী যেকোনো উপায়ে এই আগ্রাসনের (ইরানে আমেরিকা-ইসরাইলের হামলা) জবাব দেওয়ার অধিকার ইরানের রয়েছে। তবে হামাস ইরানের ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছে, তারা যেন প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকে।

এর আগে যুদ্ধ শুরুর দিন গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার ঘটনাকে ‘নৃশংস অপরাধ’ হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছিল হামাস।

খামেনি নিহত হওয়ার পরপরই এক বিবৃতিতে হামাস বলেছিল, ‘তিনি আমাদের জনগণ, আমাদের লক্ষ্য ও আমাদের প্রতিরোধযোদ্ধাদের সব ধরনের রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক সহায়তা প্রদান করেছিলেন।’

সূত্র: আরব নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ