spot_img
spot_img

হেফাজতের সহকারী মহাসচিব মুফতী সাখাওয়াত গ্রেফতার

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতী শাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় লালবাগ কেল্লার মোড়ে তার বাসা থেকে ডিবির একটি টিম তাকে গ্রেফতার করে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মাহবুব আলম।

তিনি বলেন, সম্প্রতি হেফাজতে ইসলাম আন্দোলনের নামে যে ‘তাণ্ডব’ চালিয়েছে এসব ঘটনায় রাজধানীর একাধিক থানায় কয়েকটি মামলা হয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটি মামলায় মুফতী শাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেফতার দেখানো হয়েছে।

মুফতী সাখাওয়াত হোসাইন রাজী মুফতী ফজলুল হক আমিনী রহ.-এর মেয়ে জামাতা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ