সোমবার | ১৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

মতিঝিলে সভাপতির পরিচয়ে চাঁদাবাজি করা ব্যক্তির নামে বিএনপির মামলা

রাজধানীর মতিঝিল এলাকায় বিএনপির নেতার পরিচয় দিয়ে একজন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করা ব্যক্তির নামে বিএনপির মামলা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

সোমবার (১৪ এপ্রিল) মতিঝিল থানায় এ মামলা করা হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়, মতিঝিল এলাকায় একজন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করা দুর্বৃত্তকে আইনের আওতায় আনতে মতিঝিল থানায় মামলা দায়ের করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

পোস্টে বলা হয়, বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ আওতাধীন মতিঝিল থানার কোনো কমিটি নেই। কমিটি গঠনের লক্ষে সাংগঠনিক টিমের কাজ চলমান রয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ