spot_img
spot_img

জুলাই সনদের প্রত্যেকটি শব্দ বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী

জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ বিএনপি বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, জুলাই সনদ বিএনপি সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করবো।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, জুলাই সনদ সই করার জন্য সংসদের দক্ষিণ প্লাজায় ড. ইউনূস যখন ডেকেছিলেন, তখন সবচেয়ে আগে বিএনপি সেখানে গিয়েছিল। বিএনপি জুলাই সনদে সই করেছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ