spot_img
spot_img

হামাসের হামলার মধ্যে ইসরাইল থেকে ১২০ সেনা সরিয়ে নিয়েছে আমেরিকা

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল থেকে ১২০ সেনা ও কয়েকজন বেসামরিক নাগরিক সরিয়ে নিয়েছে আমেরিকা। গাজাভিত্তিক প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ইসরাইলের চলমান সামরিক সংঘাতের প্রেক্ষাপটে মার্কিন সরকার এ পদক্ষেপ নিয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন জানিয়েছে, ইসরাইল থেকে ১২০ জনের সেনা দলকে একটি সি-১৭ পরিবহন বিমানে করে জার্মানির মার্কিন ঘাঁটিতে ফিরিয়ে নেয়া হয়েছে। এসব সেনা যৌথ সামরিক মহড়ার জন্য ইসরাইলে গিয়েছিল।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানান, মার্কিন সেনারা এরইমধ্যে জার্মানির রামস্টেইন ঘাঁটিতে পৌঁছেছে।

তিনি সাংবাদিকদের জানান, ইসরাইলের মিত্রদের সঙ্গে পারমর্শের ভিত্তিতে সেনা সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়।

এদিকে, ইসরাইল সফর না করার জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তর গতকাল তাদের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে। চলমান যুদ্ধপরিস্থিতির কারণে তারা এই আহ্বান জানাচ্ছে বলে পররাষ্ট্র দপ্তর উল্লেখ করেছে।

পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ