বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা ইসমাঈল নূরপুরী আজ এক বিবৃতিতে দেশ-বিদেশের সকল মুসলমানদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ঈদ পৃথিবীর মাঝে শান্তির বার্তা নিয়ে আসে। বিশ্বে মুসলমানেরা আজ নির্যাতিত এবং নিপীড়িত। বাংলাদেশের মত একটি মুসলিম সংখ্যাগরিষ্ট দেশে বহু উলামায়ে কেরাম এবং নেতৃবৃন্দকে জেলখানায় বন্দী রেখে আজ আমাদের ঈদ পালন করতে হচ্ছে। এটা অত্যান্ত দুঃখজনক ঘটনা। শীঘ্রই সকল উলামায়ে কেরাম এবং নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে। অন্যথায় মজলুমের বদদোয়ায় জালিমের পতন হবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, একের পর এক মিথ্যা মামলা দিয়ে বার বার রিমান্ড দেয়া হচ্ছে। যা বরদাশত করা যায় না। ফিলিস্তিনে পবিত্র বায়তুল মোকাদ্দস ইহুদীদের আগ্রাসনে জর্জরিত। আমরা দুঃখ এবং নিন্দা প্রকাশ ছাড়া কিছুই করতে পারছি না। আমাদের উচিত বায়তুল মোকাদ্দস রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে ফিলিস্তিনের মজলুমদের পাশে দাঁড়ানো।










