spot_img
spot_img

দিল্লির বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুন; নিহত অন্তত ২৬

দিল্লির মুন্ডকা বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ২৬ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে সব মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৩ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এনডিটিভি।

চিফ ফায়ার অফিস অতুল গর্গ জানিয়েছেন, এখনো ৩০ থেকে ৪০ জনের ভবনে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
উদ্ধারকাজ চলছে বলে জানান তিনি। এখন তৃতীয় তলায় তল্লাশি চলছে। ভবনে আটকে পড়া ৯ জনকে সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুন্ডকা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ভবন থেকে লাশ সরানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ