spot_img
spot_img

আ.লীগ সরকার দীর্ঘমেয়াদি অর্থনৈতিক কোনো মানদণ্ড অনুসরণ করেনি: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ‘রাবার স্ট্যাম্প’ হিসেবে কাজ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। ইচ্ছেমতো প্রকল্প নিয়ে অনুমোদন করানো হয়েছে এখান থেকে। এমনকি দীর্ঘমেয়াদি অর্থনৈতিক কৌশলের কোনো মানদণ্ড অনুসরণ করা হয়নি।

বৃহস্পতিবার (১৪ মে) এনইসি সম্মেলন কেন্দ্রে অর্থনৈতিক কৌশল প্রণয়ন কমিটির দ্বিতীয় সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণ রাষ্ট্র গড়তে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির প্রতি লক্ষ্য রাখা হয়েছে। অর্থনৈতিক পরিকল্পনাও ঢেলে সাজানো হচ্ছে।

তিনি বলেন, উন্নয়ন কর্মসূচি থেকে বাদ দেয়া হচ্ছে রাজনৈতিক প্রকল্প। গুরুত্ব পাচ্ছে বিএনপির রাজনৈতিক ইশতেহার।

এসময় ‘জুন সিন্ড্রোম’ থেকে এডিপি বাস্তবায়নকে রক্ষা করতে হবে উল্লেখ করে উপদেষ্টা জানান আগের চেয়ে দ্রুত তথ্য দেবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ