spot_img
spot_img

ইসরাইলী বাহিনীর গুলিতে ১ ফিলিস্তিনি নিহত; আহত ৯

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলদার বাহিনীর গুলিতে ১ জন ফিলিস্তিনি নিহত ও ৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সূত্র মতে, ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে নিহত ব্যক্তির বয়স ১৯ বছর। তাকে নাবলুসে অবস্থিত বালাতা রিফিউজিং ক্যাম্পের সামনে থেকে গুলি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ অভিযানে কাউকে গ্রেফতার করা হয়নি।

এদিকে, একটি চলন্ত গাড়ি থেকে ছোড়া বন্দুকের গুলিতে ইসরায়েলের ৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের বিভিন্ন সংবাদ মাধ্যম।

আনাদোলু নিউজ এজেন্সি জানিয়েছে, দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরের রিহান মিলিটারি চেকপয়েন্ট এর কাছে এই ঘটনা ঘটে।

ইসরাইলি গণমাধ্যম ‘কান’ জানিয়েছে, চলন্ত গাড়ি থেকে চালানো এ হামলায় একজন অবৈধ বসতি স্থাপনকারী ও চার জন ইসরাইলি সৈনিক আহত হয়েছে।

এ ঘটনার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। তবে ঘটনার পর দখলদার ইসরাইলের বাহিনী পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। এছাড়াও বিভিন্ন রোড বন্ধ করে রেখেছে।

উল্লেখ্য; এবছরের শুরু হতে দখলদার সেনাবাহিনীর হাতে ১৫৫ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে। এছাড়াও শত শত ফিলিস্তিনি আহত হয়েছে। অন্যদিকে ফিলিস্তিনিদের থেকে বিভিন্ন প্রতিরোধমূলক হামলায় ২১ জন ইসরাইলি নিহত হয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ