spot_img
spot_img

রামেকে গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২৫ জন মারা গেছে। তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৭ জন মারা গেছেন আর উপসর্গ নিয়েই মারা গেছেন ১৪ জন। বাকি চারজন করোনা নেগেটিভ হয়ে মারা গেছেন।

মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৮টা থেকে বধুবার (১৪ জুলাই) সকাল ৮টার মধ্যে তারা মারা গেছেন।

মৃতদের মধ্যে রাজশাহীর ১২ জন, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনা থেকে ৩ জন করে ৯ জন, নওগাঁ থেকে ২ জন আর কুষ্টিয়া ও যশোর থেকে একজন করে দুজনের মৃত্যু হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৭২ জন রোগী ভর্তি হয়েছেন। যাদের মধ্য করোনা আক্রান্ত ও উপসর্গের রোগী রয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ