spot_img
spot_img

শাবিপ্রবিতে যৌন হয়রানির শিকার ছাত্রী, বহিষ্কার ছাত্র

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে যৌন হয়রানি করেছে লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র সুমন দাস। এ ঘটনায় অভিযুক্তকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য জানান। এর আগে সোমবার (১২ জুলাই) ভুক্তভোগী শিক্ষার্থী ওই ছাত্রের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে ভুক্তভোগী লিখেন, সোমবার বিকেলে সিলেট নগরীর বাগবাড়ি এলাকায় টিউশনি করে ফেরার পথে সুমন দাস পথরোধ করে অসৌজন্যমূলক আচরণ করতে থাকে। একপর্যায়ে বাসায় ফেরার জন্য আমি সিএনজি অটোরিকশায় উঠলে সে জোর করে একই গাড়িতে উঠে আমার শরীরে হাত দিতে থাকে। এ সময় আমি চিৎকার শুরু করি এবং সিএনজি চালককে বললে তিনি অভিযুক্তকে গাড়ি থেকে নামিয়ে দেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল বলেন, আমরা ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছি। অভিযুক্ত শিক্ষার্থী নিজেও জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, অভিযুক্ত শিক্ষার্থীকে আমরা সাময়িক বহিষ্কার করেছি। পাশাপাশি তার চলমান পরীক্ষা এবং ফলাফল স্থগিত করা হয়েছে। ঘটনাটি অধিকতর তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেলে পাঠানো হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ