spot_img
spot_img

ভারত থেকে অস্ত্র পাওয়ার বিষয়টি অস্বীকার করেছে আশরাফ গনি সরকার

ভারত থেকে গোপনে অস্ত্র সহায়তা পাওয়ার বিষয়টি অস্বীকার করেছে আফগানিস্তানের মার্কিনপন্থী আশরাফ গনি সরকার।

সম্প্রতি ভারত গোপনে আফগানিস্তানে অস্ত্র সাহায্য পাঠিয়েছে বলে খবর প্রকাশ করেছে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন। এক প্রতিবেদনে পত্রিকাটি জানায়, যেসব বিমানে করে ভারত সম্প্রতি আফগানিস্তানের কান্দাহারস্থ কনস্যুলেট থেকে নিজের কর্মীদের প্রত্যাহার করে নেয় সেই বিমানে করে গোপনে কাবুলে সামরিক সহযোগিতা পাঠায় নয়াদিল্লি।

পত্রিকাটি আরও জানায়, ভারতের দু’টি সি-১৭ কার্গো বিমানে করে সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম আফগানিস্তানে পাঠানো হয়।

তবে এ খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছে ভারতের নয়াদিল্লিস্থ আফগান দূতাবাস। তারা বলেছে, পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এ সংক্রান্ত যে খবর প্রকাশ করেছে তার কোনো ভিত্তি নেই।

সম্প্রতি পাকিস্তানের জিও নিউজের সঙ্গে সাক্ষাতকালে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর এ অঞ্চলে বড় ধরনের পরিবর্তন আসবে। আর পরিবর্তিত সেই পরিস্থিতিতে ভারত হবে সবচেয়ে বড় পরাজিত দেশ। তখন ভারত আফগানিস্তানে সবচেয়ে বড় সংকটের মুখোমুখি হবে।

ইমরান খান আরও বলেন, আফগানিস্তানের মতো যে দেশটির পরিস্থিতি অত্যন্ত জটিল ও পরিবর্তনযোগ্য, সেদেশে ভারত শত শত কোটি ডলার পুঁজি বিনিয়োগ করেছে।

এর আগে ভারত সরকার ২০১১ সালে আফগানিস্তানের সঙ্গে ‘কৌশলগত অংশীদারিত্ব চুক্তি’ সই করেছে। এমনকি ২০১৬ সালে রাশিয়ার তৈরি চারটি হেলিকপ্টারও আফগানিস্তানের মার্কিনপন্থী সরকারকে দিয়েছিল নয়াদিল্লি।

সূত্র : পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ